পুরোহিতদের আমরা দেখে থাকি বিভিন্ন পূজো পার্বনে সময়ে পূজো করতে পূজো মন্ডপে কিংবা ঘড়োয়া মন্দিরে। আমরা আনন্দে মেতে উঠলেও তারা আমাদের মঙ্গলকামনায় পূজো আর্চনা করেন। তারা আনন্দ থেকে বঞ্চিত থেকে জান। সেই কারনে নিজে ও নিজেদের পরিবারের লোকেদের আনন্দ দিতে তারা এবারে জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরোহিত মঞ্চের উদ্যোগে মহেন্দ্রগঞ্জের তারেকেশ্বর শিব মন্দিরে এবার প্রথম জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে তারা।
এই পূজোকে ঘিড়েও একটি গল্প রয়েছে বলে জানান পূজো উদ্যোক্তারা। তারা এবার জগদ্ধাত্রী পূজা প্রথম করলেও এই মন্দির প্রাঙ্গনে আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে পূজো হত। কিন্তু সময়ের কালে এই পূজো পাশের পাড়া রায়কলোনীতে চলে গেলেও পড়ে পূজো বন্ধ হয়ে পড়ে। কিন্তু এই বছর কালিয়াগঞ্জের পুরোহিত মঞ্চের তরফ থেকে এই পূজো আবার শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মতে এবারে নিষ্ঠা ভক্তি সহকারে পুরোহিত কমিটির দ্বারা বৈদ্যিক মন্ত্র উচ্চারনের দ্বারা পূজিত হচ্ছে দেবী। এছারাও কালিয়াগঞ্জের রামকৃষ্ণ শেবাশ্রম সহ বেশ কিছু জায়গায় জগদ্ধাত্রী পূজা হচ্ছে।
পুরোহিত মঞ্চের সম্পাদক স্বপন মজুমদার জানান, তারা সারা বছর বিভিন্ন পূজোর সময়ে পূজো কমিটি পূজো কিংবা বাড়ির মন্দিরের পূজো করেন। তাই তারা এবারে তাদের পুরোহিত মঞ্চের পক্ষ থেকে জগদ্ধাত্রী পূজার উদ্যোগ নেওয়া হয়। শুধু তাই না প্রায় ৩০-৩৫ বছর আগে বন্ধ হয়ে থাকা জগদ্ধাত্রী পূজা পূনোরায় তারা চালু করার সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত অনুসারে পুরনো স্থান মহেন্দ্রগঞ্জ তারকনাথ মন্দিরে এই বছর থেকে তারা জগদ্ধাত্রী পূজা শুরু করে। তারা আজ কালিয়াগঞ্জের সব পুরোহিত একত্রিত হয়ে এই পূজোতে মেতে উঠেছেন।